ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৭০ রান করেছে।
কুইন্স পার্ক ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৩৪ ওভার। বৃষ্টি ও আলোর অভাবে বাকি সময় আর খেলা হয়নি।
অধিনায়ক গ্রায়েম স্মিথ ২৩ রান করে ডোয়াইন ব্রাভোর হাতে বল তুলে দিয়ে সাজঘরে ফিরলে হোঁচট খায় প্রোটিয়াসরা। দলের রান তখন ৫৫। দলের সঙ্গে ৫ রান যোগ হতে না হতেই অধিনায়কের পথ ধরেন হাশিম আমলা ২ রান করে।
৯৩ বলে ৩১ রান করে শেন শিলিংফোর্ডের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অ্যালভিরো পিটারসেন। উইকেটে রয়েছেন জ্যাক ক্যালিস ৬ রান ও পল হ্যারিস এখনো হিসেবের খাতা খুলতে পারেননি।
শিলিংফোর্ড দুই উইকেট নেন, ৫ রানে। অন্য উইকেটটি নেন সুলাইমান বেন ২১ রান দিয়ে।
টেস্টে অভিষেক হয়েছে দক্ষিণ আফ্রিকার লনওয়াবো সটসবে এবং ওয়েস্ট ইন্ডিজের নেলন প্যাসকেল ও শেন শিলিংফোর্ডের।
দ্বিতীয় টেস্ট শুরু হবে সেন্ট কিটসে, ১৮ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/টিআর/১৫১৫ ঘ.
bdnews24