২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে খেলছেন না শচীন

এশিয়া কাপে দর্শক হয়ে থাকতে চান শচীন টেন্ডুলকার। আসলে কিছুদিন বিশ্রাম নিতে চান। তাই এশিয়া কাপে দলে না রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করেছেন শচীন, নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 01:37 PM

Updated : 25 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুন ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - এশিয়া কাপে দর্শক হয়ে থাকতে চান শচীন টেন্ডুলকার। আসলে কিছুদিন বিশ্রাম নিতে চান। তাই এশিয়া কাপে দলে না রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করেছেন শচীন, নিজেই। তবে দলে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি, বিরেন্দর শেবাগ, গৌতম গম্ভির, হরভজন সিং, জহির খান, প্রবীণ কুমার ও আশীষ নেহেরা। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন সৌরভ তিওয়ারি। এদিকে জিম্বাবুয়েতে তিন জাতি সিরিজে ভরাডুবির পর দল থেকে যুবরাজ সিং ও ইউসুফ পাঠান বাদ পড়েছেন। এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দলে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, সুরেশ রায়না, রহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, জহির খান, প্রবীণ কুমার ও আশীষ নেহেরা, প্রজ্ঞান ওঝা, অশোক দিনদা ও রবিচন্দ্রন অশ্বিন ও সৌরভ তিওয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২১ ঘ.