২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের কাছে ফের হার মানলো ভারত

জিম্বাবুয়ের কাছে আবারো হেরেছে ভারত। ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার জিম্বাবুয়ে ৭ উইকেটে হারিয়েছে ভারতকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিম্বাবুয়ের কাছে আবারো হেরেছে ভারত। ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার জিম্বাবুয়ে ৭ উইকেটে হারিয়েছে ভারতকে। আগে ব্যাট করা ভারত নির্ধারিত ৫০ ওভারে ১৯৪ রান করে, ৯ উইকেটে। জবাবে ৭০ বল হাতে রেখেই তিন উইকেটে লক্ষ্যে পৌঁছায় জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। দিনেশ কার্তিক ও মুরালি বিজয় উদ্বোধনী জুটিতে অর্ধশতক রান করলেও পরবর্তী ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় স্কোর গড়তে পারেনি ভারত। দলের পক্ষে সবচেয়ে বেশি ৫১ রান করেন রবিন্দ্র জাদেজা, ৭২ বল খেলে। দিনেশ কার্তিক ৩৩ ও মুরালি বিজয় ২১ রান করেন । গ্রেগ লাম্ব উইকেট নেন ৩টি, রান দেন ৪৫। একটি করে উইকেট নেন অ্যান্ডি ব্লিগনট, রে প্রাইস, প্রোসপার উতসেয়া ও গ্রায়েম ক্রেমার। জবাবে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলরের ১২৮ রানের উদ্বোধনী জুটির কল্যাণে সহজ জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। টেইলর করেন সর্বোচ্চ ৭৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন মাসাকাদজা (৬৬)। এল্টন চিগুম্বুরা ১৬ ও তাতেন্দা তাইবু ২৩ রানে অপরাজিত থেকে দল জয়ের বন্দরে পৌঁছে দেন। রবিন্দ্র জাদেজা ২৭ রানে নেন ২টি উইকেট। প্রজ্ঞান ওঝা পান ১টি উইকেট, ৩৫ রান দিয়ে। ম্যাচ সেরা হন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। সিরিজের পঞ্চম ম্যাচ হবে হারারেতে, ৫ জুন। খেলায় ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/২০৪৫ ঘ.