২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে জয় শ্রীলঙ্কার

তিন দেশের ক্রিকেট সিরিজের তৃতীয় খেলায় মঙ্গলবার শ্রীলঙ্কা নয় উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন দেশের ক্রিকেট সিরিজের তৃতীয় খেলায় মঙ্গলবার শ্রীলঙ্কা নয় উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৬ ওভারের সাত বল বাকি থাকতেই ১১৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে ৫০ ওভারের বদলে খেলা হয় ২৬ ওভার। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ১১৯ রানে পৌঁছে যায়, এক উইকেট হারিয়ে। তখনো বাকি ছিল ৬৪ বল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে জয়ের জন্য খেলতে নেমে শুরুটা ভালোই করেন শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপল থারাঙ্গা ও তিলকরতে