২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ম্যাচ জিতে সিরিজ দ. আফ্রিকার

তৃতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৭ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে রয়েছে সফরকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 09:59 AM

Updated : 25 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৭ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে রয়েছে সফরকারীরা। ডমিনিকার উইন্ডসর পার্কে টস জিতে প্রথমে ব্যাট করে ১৬ বল বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকা থেমে যায় ২২৪ রানে। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৫৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। তখনো হাতে ছিল ১২ ওভার। প্রোটিয়াসদের পক্ষে সর্বোচ্চ ৮০ বল খেলে ৭০ রান করেন এবি ডি ভিলিয়ার্স। হাশিম আমলা ৩৪, জ্যাক ক্যালিস ৩১ ও অধিনায়ক গ্রায়েম স্মিথ করেন ২৯ রান। কিয়েরন পোলার্ড ২৭ রানে নেন ৩ উইকেট। এছাড়া দু'টি করে উইকেট নেন ডোয়াইন ব্রাভো (৪০ রান) ও সুলাইমান বেন (৪৩)। ক্যারিবিয়ান ব্যাটসম্যান ডেল রিচার্ডস দলের পক্ষে সব চেয়ে বেশি ২৮ রান করেন, ৩০ বল খেলে। শিবনারায়রণ চন্দরপল তোলেন ২৪ রান। আর কোনো ব্যাটসম্যানই বিশের ঘরে পৌঁছতে পারেননি। মর্নে মর্কেল ২১ রান দিয়ে নেন ৪ উইকেট। চার্ল ল্যাঙ্গেভেল্ট ৩ উইকেট নেন, রান দেন ৩০। ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। একই মাঠে সিরিজের চতুর্থ ম্যাচ হবে ৩০ মে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৪১৫ ঘ.