২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা জয়ী

দ্বিতীয় এক দিনের ম্যাচে সোমবার দক্ষিণ আফ্রিকা ১৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 09:49 AM

Updated : 25 Aug 2022, 11:11 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় এক দিনের ম্যাচে সোমবার দক্ষিণ আফ্রিকা ১৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে ৩০০ রান, ৫ উইকেট হারিয়ে। জবাবে ব্যাট করতে নেমে ২৮৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তখনো হাতে ছিল ১১ বল। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন হাশিম আমলা। জ্যাক ক্যালিস করেন ৮৫ রান। কিয়েরন পোলার্ড ৩৯ ও জেরোম টেইলর ৫০ রান দেন। উভয়ে উইকেট নেন ২টি করে। ওয়েস্ট ইন্ডিজের ডায়ান ব্রাভো সব চেয়ে বেশি ৭৪ রান করেন। আর ড্যারেন স্যামি ৫৮ রানে থাকেন অপরাজিত। মর্নে মর্কেল ৫৮ রান দিয়ে নেন ৩টি উইকেট। জ্যাক ক্যালিস ৭ রানে পান একটি মাত্র উইকেট। ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৫৩০ ঘ.