নয়া দিল্লি, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টির দ্বিতীয় প্রতিযোগিতায় খেলবে ১০টি দল।
প্রতিযোগিতায় ভারতের চেন্নাই সুপার কিংস , মুম্বাই ইন্ডিয়ান্স , রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর , অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান বুশরেঞ্জার্স , সাউথ অস্ট্রেলিয়ান রেডব্যাকস , দক্ষিণ আফ্রিকার ওয়ারিয়র্স , হাইভেল্ড লায়ন্স , নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্টেইস ও শ্রীলঙ্কার উয়াইয়াম্বা ইলেভেনস দল অংশ নেবে।
তবে পাকিস্তান ও ইংল্যান্ডের কোনো ক্লাব নেই এই প্রতিযোগিতায়। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ইজাজ বাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাকিস্তানী খেলোয়াড়দের নিলামে না ডাকায় ক্ষুদ্ধ। তাই প্রতিযোগিতায় তার দেশের ক্রিকেটারদের খেলার ব্যাপারে অনাগ্রহ দেখিয়েছেন তিনি।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগিতার সময় ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট থাকায়। এতে অংশ নিতে পারছে না কোনো ইংলিশ দলও।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি এন শ্রীনিভাসান বলেন,"এই প্রতিযোগিতার মাধ্যমে সারা বিশ্বে ঘরোয়া ক্রিকেটের উয়ন্নয় হবে। এতে কোনো সন্দেহ নেই।"
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম খেলাটি হয়েছিল। এবারের আয়োজক দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/ ১৮২০ ঘ.
bdnews24