২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে শ্রীলঙ্কা, ভারতের বিদায়

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে বিদায় নিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 07:40 AM

Updated : 24 Aug 2022, 09:25 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে বিদায় নিয়েছে ভারত। সেন্ট লুসিয়ায় টস জিতে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৬৩ রান। শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে জয়ের লক্ষ্য ১৬৪ রান টপকে ১৬৭ রানে পৌঁছে যায়, ৫ উইকেটে। ভারতের পক্ষে সবচেয়ে বেশি ৬৩ রান করেন সুরেশ রায়না। গৌতম গম্ভির করেন ৪১। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অপরাজিত থাকেন ২৩ রানে। লাসিথ মালিঙ্গা ২৫ ও থিলান থুসারা ৪১ রান দিয়ে ২টি করে উইকেট নেন। আর থিসারা পেরেরা ১৫ রানে উইকেট নেন একটি। শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস, দু'জনই করেন ৪৬ রান। তিলকরতে