ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সময় বুধবার ভোরে সুপার এইট পর্বের শেষ খেলায় টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে ১০৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। পুরো ২০ ওভারও খেলতে পারেনি, খেলেছে মাত্র ১৯ ওভার।
দলের পক্ষে সবচেয়ে বেশি ২৬ রান করেন রামনরেশ সারওয়ান।
অসিদের পক্ষে তিন উইকেট নেন স্টিভেন স্মিথ।
১০৬ রান তাড়া করতে নেমে চার উইকেটে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৪২ রান করেন ব্রাড হ্যাডিন।
ম্যাচ সেরা হয়েছেন স্মিথ।
দিনের আগের খেলায় শ্রীলঙ্কা ৫ উইকেটে ভারতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
১৪ মে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম সেমিফাইনালে ১৩ মে একই সময়ে শ্রীলঙ্কাকে মোকাবেলা করবে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলডিসি/এমআই/টিআর/১২০০ ঘ.
bdnews24