ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি করেছেন। খেলবেন ইংল্যান্ডের ফ্রেন্ডস প্রোভিডেন্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করার পর এই প্রথম কোনো ক্রিকেট ক্লাবের পক্ষে মাঠে নামতে চুক্তিবদ্ধ হলেন শোয়েব। এছাড়া ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার সিমন ক্যাটিচ ও ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল। প্রতিযোগিতা শুরু হবে জুনের প্রথম সপ্তাহে।
তবে সব কিছু নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সিদ্ধান্ত ও ভিসা রেজুলেশনের ওপর। কেননা বোর্ড অস্ট্রেলিয়া সফরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে শোয়েবকে। অভিযোগের বিরুদ্ধে আপিলও করেছেন তিনি। তার আপিল শুনানি হবে ১৫ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৭৩০ ঘ.
bdnews24