২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার অস্ট্রেলিয়া ৮১ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 02:43 PM

Updated : 24 Aug 2022, 09:20 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার অস্ট্রেলিয়া ৮১ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান তোলে অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্য ১৬৯ রান তাড়া করতে নেমে ৮৭ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। পুরো ২০ ওভারও খেলতে পারেনি। বাকি ছিল তিন ওভার চার বল। কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ক্যামেরোন হোয়াইটের হার না মানা ৮৫ রানের ওপর ভর করে বড় স্কোর গড়ে অস্ট্রেলিয়া। ৪৯ বলে ছয় চার ও ছয় ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া মাইকেল হাসি অপরাজিত থাকেন ৩৯ রানে। সুরজ রনদ্বীপ ২০ রানে তিন উইকেট নেন। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউস নেন দুই উইকেট, ২৪ রানে। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন তিলকরতে