২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার জয়

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শুক্রবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৫৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 01:09 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শুক্রবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৫৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৯৫ রান, ৩ উইকেটে। জয়ের জন্য ১৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমে যায় ১৩৮ রানে,৮ উইকেট হারিয়ে। সনাৎ জয়াসুরিয়া দলীয় ৭ রানে সাজঘরে ফিরে গেলে কিছুটা হোঁচট খায় শ্রীলঙ্কা। ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে হার না মানা সর্বোচ্চ ৯৮ রান করেন মাহেলা জয়াবর্ধনে। অধিনায়ক কুমার সাঙ্গাকারা করেন ৬৮। কেমার রোচ ২৭ রানে নেন ২টি উইকেট। ডায়ান ব্রাভো একটি উইকেট নেন ৩৬ রান দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সব চেয়ে বেশি ২৮ রান করেন রামনরেশ সারওয়ান। ডায়ান ব্রাভো করেন ২৩। এছাড়া আন্দ্রে ফ্লেচার ও জেরম টেলর উভয়ের সংগ্রহ ছিল ১৬ রান করে। তবে অপরাজিত ছিলেন টেলর। অজন্তা মেন্ডিস দেন ২৪ ও লেসিথ মালিঙ্গা ২৮ রান। উভয়ে সংগ্রহ করেন ৩টি করে উইকেট। ম্যাচ সেরা হন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১০৪৫ ঘ.