২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। বৃষ্টি নামায় ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য পুনর্নির্ধারিত লক্ষ্য ৬০ রানে পৌঁছে যায় দুই উইকেটে। তখনও হাতে ছিল এক বল। এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে উঠে গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 05:54 PM

Updated : 24 Aug 2022, 09:05 PM

ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। বৃষ্টি নামায় ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য পুনর্নির্ধারিত লক্ষ্য ৬০ রানে পৌঁছে যায় দুই উইকেটে। তখনও হাতে ছিল এক বল। এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে উঠে গেল। এর আগে ১৯২ রানের বড় লক্ষ্যই বেঁধে দেয় ইংল্যান্ড। ইয়ন মর্গানের অর্ধ-শতকের ওপর ভর করে রান করে ১৯১, পাঁচ উইকেটে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামার পরপর বৃষ্টি নামে। ফলে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ৬ ওভারে ৬০। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে বেশি ১২ বলে ২৫ রান করেন অধিনায়ক ক্রিস গেইল। এছাড়া শিবনারায়ন চন্দরপল ১৫ ও আন্দ্রে ফ্লেচার ১২ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে উইকেট দু'টি নেন গ্রায়েম সোয়ান, ২৪ রানে। এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে পাঠায় ইংল্যান্ডকে। শুরুতেই ক্যারিবিয়ার বোলারদের ওপর চড়াও হন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ৫০ রান তোলেন মাত্র ৪ ওভার ৪ বলে। আর শেষের দিকে রানের বন্যা বইয়ে দেন মর্গান ও লিউক রাইট। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৫ বলে ৫৫ রান করেন মর্গান। আর রাইট অপরাজিত থাকেন ৪৫ রানে, খেলেন ২৭ বল। এছাড়া মাইকেল লাম্ব ১৮ বলে ২৮, ক্রেগ কিসওয়েটার ১৪ বলে ২৬ ও কেভিন পিটারসেন ২০ বলে ২৪ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ডারেন সামি ২ উইকেট নেন ২২ রানে। একটি করে উইকেট নেন গেইল, নিকিতা মিলার ও ডি ব্রাভো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০৩৪০ ঘ.