২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ খেলতে পারছেন না মুরালি

পেশির চোটের জন্য টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলতে পারছেন না শ্রীলঙ্কার অফ-স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 10:33 AM

Updated : 24 Aug 2022, 09:07 PM

ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেশির চোটের জন্য টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলতে পারছেন না শ্রীলঙ্কার অফ-স্পিনার মুত্তিয়া মুরালিধরন। দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে তাকে। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার চোট পান শ্রীলঙ্কার সহ-অধিনায়ক মুরালিধরন। ম্যাচে নিউজিল্যান্ডের কাছে দু'উইকেটে হার মানে শ্রীলঙ্কা। মুরালি চোট পাওয়ায় বেকায়দায় পড়েছে শ্রীলঙ্কা। কেননা সোমবারের খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে জিততে না পারলে প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হবে। তাই দলে তার উপস্থিতির খুবই প্রয়োজন। মুরালির বদলে কে মাঠে নামছেন তা এখনো জানানো হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬১০ ঘ.