ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বুধবার ইংল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে।
বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১২৬ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড জয়ের লক্ষ্য ১২৭ রানে পৌঁছে যায় ৩ উইকেট হারিয়ে। তখনো হাতে ছিল ১৭ বল।
অপরাজিত থেকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন মোহাম্মদ মাহমুদুল্লাহ,৩১ বলে। এছাড়া মোহাম্মদ আশরাফুল ২১ ও ইমরুল কায়েস ১৪ রান করে দলকে এগিয়ে নেন।
মাইকেল ইয়ার্ডি ২০ রানে নেন ৩টি উইকেট। ২৩ রানে ২টি উইকেট নেন জেমস অ্যান্ডারসন।
জয়ের জন্য ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের রাভি বোপারা সব চেয়ে বেশি ৬২ রান করেন ৪৯ বল খেলে। পল কলিংউড হার না মানা ২৭ বলে ৩২ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।
সৈয়দ রাসেল ও সাকিব আল হাসান একটি করে উইকেট নেন। দু'জনেই দেন ২৩ রান করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৪৫০ ঘ.
bdnews24