ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বুধবার প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে তোলে ১৩৭ রান। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৩৮ টপকে ১৪১ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা, পাঁচ উইকেটে। তখনো হাতে ছিল তিন বল।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রটিয়াস বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা।
দলীয় ৪২ রানের মধ্যে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে (৫ রান), তিলকারতে
bdnews24