নয়া দিল্লি, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যানের পদ হারানোর পর এই প্রথম লোলিত মোদি ভারতের দুই বিখ্যাত আইনজীবীর সঙ্গে পরামর্শ করলেন।
আইনজীবীরা হলেন রাম জেথামালানি ও হরিশ সালবে।
ধারণা করা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সব এবং আইপিএলের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করায় মোদি আদালতে যাবেন।
দিল্লির মানসিং তাজ হোটেলে এ ব্যাপারে সাংবাদিকরা মোদির কাছে জানতে চাইলে তিনি বলেন, "আপনারা কেন আমার গাড়ির কাছে এসেছেন? কেন আমাকে ঘিরে ধরেছেন? আপনারা কি ভদ্রলোক নন?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২৩৪৭ ঘ.
bdnews24