২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ক্লাব কাপ আনসারের

উইমেন্স ক্লাব কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। বৃহস্পতিবার ফাইনালে তারা মোহামেডানকে আট উইকেটে হারায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 01:08 PM

Updated : 24 Aug 2022, 08:56 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইমেন্স ক্লাব কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। বৃহস্পতিবার ফাইনালে তারা মোহামেডানকে আট উইকেটে হারায়। আগের আসরের ফাইনালে ঠিক এর উল্টো ঘটনা ঘটেছিল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আনসার মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায়। আনসারের আটোসাটো বোলিং ও চমৎকার ফিল্ডিংয়ের মুখে সুবিধা করতে পারেনি গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান। ৪০ ওভারের খেলায় ৩৬.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১০৭ রান করে দলটি। অধিনায়ক সালমা খাতুন সব চেয়ে বেশি ২৭ রান করেন। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান পাপিয়া হক করেন ২১। দু'টি করে উইকেট নেন মাহমুদা ও তিত রানী। এজন্য মাহমুদার খরচ হয় ১৩ রান। তিত দেন ২২। জয়ের লক্ষ্য ১০৮ রান তাড়া করতে গিয়ে দুই উইকেটে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছে যায় আনসার। তখনো হাতে ছিল পাঁচ ওভার। আয়েশা আক্তার অপরাজিত ৫৪ রান করেন। এছাড়া অধিনায়ক পান্না ঘোষ ২৫ রানে অপরাজিত ছিলেন। পাপিয়া হক ও রুমানা আহমেদ একটি করে উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন আয়েশা আক্তার। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন মোহামেডানের রুমানা আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এনআই/টিআর/১৯০০ ঘ.