২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের জন্য লড়ছে জিপি- বিসিবি একাডেমি

গ্রামীণফোন- বিসিবি একাডেমি কাপের প্রথম চারদিনের ম্যাচে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা তিন উইকেটে ১৪৫ রান করেছে। জয়ের জন্য চতুর্থ দিনে জিপি-বিসিবি একাডেমির প্রয়োজন আরো ২৫০ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 02:31 PM

Updated : 24 Aug 2022, 08:47 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন- বিসিবি একাডেমি কাপের প্রথম চারদিনের ম্যাচে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা তিন উইকেটে ১৪৫ রান করেছে। জয়ের জন্য চতুর্থ দিনে জিপি-বিসিবি একাডেমির প্রয়োজন আরো ২৫০ রান। ৩১ রানে ব্যাট করছেন মাহমুদুল হাসান। উইকেটে তার সঙ্গী ২৪ রানে থাকা শুভাগত হোম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে আগের দিন দুই উইকেটে ৭৫ রান করা দক্ষিণ আফ্রিকা একাডেমি দল তৃতীয় দিনে সবক'টি উইকেট হারিয়ে ২৭৪ রান করে। দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন ওয়াই. ভ্যালি। তিনি ৮২ রান করেন। এছাড়া টি. বডবির ব্যাট থেকে আসে ৪৮ রান। সাকলায়েন সজিব ৯১ রানে চারটি উইকেট নেন। তানভির হায়দার নেন তিন উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র পাঁচ রানেই প্রথম উইকেটটি হারায় স্বাগতিকরা। তবে দলের প্রাথমিক বিপদ সামাল দেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার। তিনি করেন ৫৮ রান। এছাড়া মিথুনের ব্যাট থেকে ২৬ রান আসে। ভ্রিচ, ভ্যান জিল ও পিয়েনার একটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২০৩০ ঘ.