২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ক্লাব কাপ ফাইনাল ২৮ এপ্রিল

উইমেন্স ক্লাব কাপ টুর্নামেন্ট ২০০৯-১০ এর ফাইনাল হবে ২৮ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বেলা সাড়ে ১১ টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 01:18 PM

Updated : 24 Aug 2022, 08:43 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইমেন্স ক্লাব কাপ টুর্নামেন্ট ২০০৯-১০ এর ফাইনাল হবে ২৮ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বেলা সাড়ে ১১ টায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল ২৩ এপ্রিল ও দ্বিতীয় সেমিফাইনাল হবে ২৪ এপ্রিল। শুক্রবার প্রথম সেমিফাইনালে আনসার ও ভিডিপি খেলবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিপক্ষে। খেলা শুরু হবে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯ টায়। দ্বিতীয় সেমিফাইনালে শনিবার মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান। খেলা হবে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে। শুরু হবে একই সময়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯১০ ঘ.