২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে নামতে পারছেন না শেবাগ

কাঁধে চোট পাওয়ায় শেষ পর্যন্ত দর্শক হয়ে গেলেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 03:50 PM

Updated : 24 Aug 2022, 08:39 PM

চেন্নাই, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাঁধে চোট পাওয়ায় শেষ পর্যন্ত দর্শক হয়ে গেলেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ৩০ এপ্রিল শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, "চোটের কারণে শেবাগকে তিন-চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।" শেবাগের বদলে ভারতীয় দলে ডাক পেয়েছেন মুরালি বিজয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৪৬ ঘ.