ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট একাডেমি দল ও গ্রামীণফোন-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দলের মধ্যে চতুর্থ জিপি- বিসিবি একাডেমি কাপ শুরু হচ্ছে ২২ এপ্রিল চট্টগ্রামে চার দিনের ম্যাচ দিয়ে।
গ্রামীণ ফোনের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও গ্রামীণফোন এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতা শুরুর ঘোষণা দেয়।
এতে বলা হয়, চট্টগ্রাম ছাড়াও খেলা হবে বগুড়া, বিকেএসপি ও ঢাকায়।
একাডেমি কাপে ২টি চার দিনের, ৩টি একদিনের এবং দুটি ২০ ওভারের ম্যাচ হবে।
সংবাদ সম্মেলনে কাপের লোগোও উম্মোচন করা হয়। এ সময় গ্রামীণফোন বিসিবি ক্রিকেট একাডেমি দলের সদস্যদের নামও ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৩০ ঘ.
bdnews24