২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেতার পরও কলকাতার বিদায়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারপরও প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হলো দলটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 10:00 AM

Updated : 24 Aug 2022, 08:40 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল ) সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারপরও প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হলো দলটিকে। কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাটিংয়ে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে করে ১৩৩ রান, ৮ উইকেটে। জয়ের লক্ষ্য ১৩৪ রান টপকে ১৩৫ রানে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স, এক উইকেটে। তখনো হাতে ছিল ১৫ বল। ম্যাচ সেরা হন কলকাতার মুরালি কার্তিক। কলকাতা নাইট রাইডার্স ১৪ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। সমান খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স তালিকার শীর্ষে রয়েছে, পয়েন্ট ২০। এছাড়া সেমিফাইনালে উঠেছে ডেকান চার্জার্স ১৬ পয়েন্ট নিয়ে, ১৪ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (১৪ পয়েন্ট)। রান রেটে পিছিয়ে পড়ায় ব্যাঙ্গালোর চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয়। প্রথম সেমিফাইনালে মুম্বাই খেলবে ব্যাঙ্গালোরের বিপক্ষে, ২১ এপ্রিল। দ্বিতীয়টি হবে পরদিন, চেন্নাই মুখোমুখি হবে ডেকানের। সব খেলাই হবে মুম্বাইয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৫৫০ ঘ.