২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে ডেকান চার্জার্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার দিল্লি ডেয়ারডেভিলসকে ১১ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ডেকান চার্জার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 08:45 AM

Updated : 24 Aug 2022, 08:38 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার দিল্লি ডেয়ারডেভিলসকে ১১ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ডেকান চার্জার্স। দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে অ্যাডাম গিলক্রিস্টের দল ডেকান করে ১৪৫ রান, ৭ উইকেটে। জয়ের জন্য ১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দিল্লির ইনিংস থেমে যায় ১৩৪ রানে, যদিও হাতে ছিল ৩ উইকেট। ডেকানের পক্ষে সবচেয়ে বেশি রান করেন অ্যান্ড্রু সাইমন্ডস। ৩০ বলে ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে করেন ৫৪। মনিষ মিশ্র ২৫, রোহিত শর্মা ১১, মিশেল মার্শ ১৩ ও রাহুল শর্মার অপরাজিত ১৪ রানের সুবাদে সম্মানজনক