ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার ধোনি ও বদ্রিনাথের অর্ধ-শতকের সুবাদে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস।
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে কিংস ইলেভেন পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠায় চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে পাঞ্জাব করে ১৯২ রান, ৩ উইকেটে। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য টপকে ১৯৫ রানে পৌঁছে যায় চেন্নাই, ৪ উইকেট হারিয়ে। তখনো হাতে ছিলো দুই বল।
পাঞ্জাবের পক্ষে সবচেয়ে বেশি ৮৮ রান করে অপরাজিত থাকেন শন মার্শ। তার ৫৭ বলের ইনিংসে আটটি চার ও পাঁচটি ছক্কা রয়েছে। এছাড়া ইরফান পাঠান ২৭ বলে হার না মানা ৪৪, কুমার সাঙ্গাকারা ২৪ বলে ৩৩ ও আট বলে ২১ রান করেন মাহেলা জয়াবর্ধনে।
একটি করে উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়না ও অ্যালবি মর্কেল। এজন্য অশ্বিন খরচ করেন ২০ রান, রায়না দেন ৩৩ ও মর্কেল ৪৮।
জবাব দিতে নেমে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২৯ বলে ৫৪, সুব্রামনিয়াম বদ্রিনাথ ৩৬ বলে ৫৩ ও রায়না ২৭ বলে ৪৬ রান করলে দুই বল বাকি থাকতেই জয়ের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।
রমেশ পাওয়ার ২টি উইকেট নেন ২৮ রানে ।
ম্যাচ সেরা হন চেন্নাইয়ের ধোনি।
চেন্নাই ১৪ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে পাঞ্জাবের পয়েন্ট ৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৫৬ ঘ.
bdnews24