ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রোববার বরিশাল ব্লেজার্সকে ৪৫ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কিংস অব খুলনা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম পর্বের শেষ ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে খুলনা। জেতার জন্য ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৪ রানেই গুটিয়ে যায় বরিশাল। পুরো ২০ ওভারও খেলতে পারেনি, খেলেছে মাত্র ১৮ ওভার।
দলের পক্ষে সব চেয়ে বেশি ৩৬ রান করেন ইমরুল কায়েস। এছাড়া মাহেলা উদাওয়াত্তার ৩৬ ও ডলার মাহমুদ অপরাজিত ছিলেন ৩০ রানে।
সাব্বির রহমান ও সৈয়দ রাসেল তিনটি করে উইকেট নেন। দুই উইকেট নেন আরাফাত সানি।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে আব্দুর রাজ্জাক, আলাউদ্দিন বাবু সাকিবের আটোসাটো বোলিংয়ের মুখে সুবিধা করতে পারেননি শাহরিয়ার নাফিসের বরিশাল।
কেবল জীবন মেন্ডিস ২৬ ও নাফিস ২১ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
আব্দুর রাজ্জাক তিন উইকেট নেন, ১৭ রানে। এছাড়া সাকিব ও আলাউদ্দিন বাবু নেন দু'টি করে উইকেট।
ম্যাচ সেরা হন খুলনার আব্দুর রাজ্জাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯৪৭ ঘ.
bdnews24