ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সেমিফাইনাল আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে। শহরের পুলিশ কমিশনার বলেছেন, স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করার পরই কেবল খেলার অনুমতি দেয়া হবে।
চিন্নাস্বামী স্টেডিয়ামের কয়েক মিটারের মধ্যে রোববার অবিষ্ফোরিত একটি বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করার পর কমিশনার শঙ্কর বিদারি একথা জানান। শনিবারের বিষ্ফোরণের পর এই বিষ্ফোরক উদ্ধার করা হয়। এতে আহত হয় আট ব্যক্তি।
সেমিফাইনাল দু'টি হবে বুধ ও বৃহস্পতিবার।
এদিকে আইপিএলের বাকি খেলাগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দেয়া হয়েছে। কমিশনার ললিত মোদি বলেন, "নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা পুলিশ ও সরকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি। বাকি খেলার জন্য দুই স্তরের বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪৭ ঘ.
bdnews24