২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে খেলার সম্ভাবনা বাড়লো ডেকানের

বড় সংগ্রহের পরও আবার হেরেছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। সেই সঙ্গে সেমিফাইনালের পথে আর একটু এগিয়ে গেল ডেকান চার্জার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 10:31 AM

Updated : 24 Aug 2022, 08:33 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় সংগ্রহের পরও আবার হেরেছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। সেই সঙ্গে সেমিফাইনালের পথে আর একটু এগিয়ে গেল ডেকান চার্জার্স। আইপিএলে শুক্রবারের একমাত্র খেলায় রহিত শর্মার ব্যাটিং নৈপুণ্যে ৫ উইকেটে জয় পায় ডেকান চার্জার্স। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান করে পাঞ্জাব। জবাবে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ডেকান, ৫ বল হাতে রেখেই। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মাহেলা জয়াবর্ধনের অপরাজিত ৬২ বলে ৯৩ , অধিনায়ক কুমার সাঙ্গাকারার ৩৭ বলে ৫২ এবং যুবরাজ সিংয়ের ২০ বলে ২০ রানের সুবাদে বড় সংগ্রহ গড়ে পাঞ্জাব। ১৭৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানে অধিনায়ক গিলক্রিস্টকে হারালেও রহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেয় ডেকান। ৩৮ বলে ছয় চার ও তিন ছক্কার সাহায্যে অপরাজিত ৬৮ রান তুলে ম্যাচ সেরা হয়েছেন তিনি। এছাড়া তিরুমালাসেত্তি সুমন করেন ৪৩ রান করেন। এ জয়ে ১৩ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে ডেকান চার্জার্স। সমান খেলায় ৮ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতেই কিংস ইলেভেন পাঞ্জাব। এছাড়া ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১৬২৫ ঘ.