২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ধারায় ডিনামাইটস

টোয়েন্টি-টোয়েন্টি ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) জয়ের ধারায় আছে সব দলের আগে সেমিফাইনালে ওঠা ঢাকা ডিনামাইটস। শুক্রবার সাইক্লোনস অব চিটাগংকে ১৭ রানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ডিনামাইটস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 02:23 PM

Updated : 24 Aug 2022, 08:31 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) জয়ের ধারায় আছে সব দলের আগে সেমিফাইনালে ওঠা ঢাকা ডিনামাইটস। শুক্রবার সাইক্লোনস অব চিটাগংকে ১৭ রানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ডিনামাইটস। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ডিনামাইটসকে ব্যাটিংয়ে পাঠায় সাইক্লোনস। উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান ও জীবন মেন্ডিসের ব্যাটিংয়ে ভর করে সাইক্লোনসকে ১৫৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ডিনাইমাইটস। এর আগে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে ঢাকা। মেন্ডিস ৩২ ও শামসুর রহমান ২৫ রান করেন। এছাড়া অধিনায়ক আশরাফুল করেন ২০ রান। রুবেল হোসেন ৩২ রানে পাঁচ উইকেট নিয়ে ঢাকার ব্যাটসম্যানদের ওপর সাইক্লোন বইয়ে দেন। এছাড়া সাকলায়েন সজিব দু'টি উইকেট নেন। জবাবে ফয়সাল হোসেনের ৪৩, তামিম ইকবালের ২৩ ও মার্শাল আইয়ুবের ২০ রান করার পরও ডিনামাইটস বোলারদের আটোসাটো বোলিংয়ে চিটাগংয়ের ইনিংস থেমে যায় ১৩৮ রানে। উইকেট হারায় আটটি। তালিকার শীর্ষে রয়েছে ডিনামাইটস, চার খেলায় পয়েন্ট ৮। আর পাঁচ খেলায় চারটিতেই হেরেছে সাইক্লোনস । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০১২ ঘ.