২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল কার্যালয়, মোদির বাড়িতে তল্লাশি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা কেবল মাঠেই জমে ওঠেনি, উঠেছে মাঠের বাইরেও। আয়কর বিভাগের কর্মকর্তারা আট ঘন্টা ধরে তল্লাশি চালিয়েছেন লিগের কার্যালয় ও চেয়ারম্যান ললিত মোদির বাড়িতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 11:25 AM

Updated : 24 Aug 2022, 08:31 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা কেবল মাঠেই জমে ওঠেনি, উঠেছে মাঠের বাইরেও। আয়কর বিভাগের কর্মকর্তারা আট ঘন্টা ধরে তল্লাশি চালিয়েছেন লিগের কার্যালয় ও চেয়ারম্যান ললিত মোদির বাড়িতে। আইপিএলের শীর্ষস্থানীয় কর্মকর্তারা শুক্রবার দিনের শেষদিকে উত্তরাঞ্চলীয় শহর ধর্মশালায় পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারেন। এরই মধ্যে গুঞ্জনের ডাল-পালা মেলেছে মোদির অবস্থান নিয়ে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়, বোর্ডের এক শীর্ষস্থানীয় কর্মকর্তাকে আইপিএলের কো-চেয়ারম্যান করা হতে পারে। আয়কর কর্মকর্তারা একই সঙ্গে আইপিএল ও মোদির কার্যালয়েও তল্লাশি চালান। তল্লশি শেষ হয় রাত তিনটায়। সকালের দিকে মোদি এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, "নিলাম সংক্রান্ত নথি-পত্র তারা নিয়ে গেছে। এসব দেখে তারা সন্তুষ্ট হবেন বলে আমি নিশ্চিত।" এরপরও তারা যদি সন্তুষ্ট না হন তাহলে তাদের আরো তথ্য দেয়া হবে বলে তিনি জানান। বলেন, "আমাদের লুকনোর কিছুই নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৪৬ ঘ.