২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানের বিপক্ষে ব্যাঙ্গালোরের জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৫ উইকেটে হারিয়েছে শিল্পা শেঠীর দল রাজস্থান রয়্যালসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 10:55 AM

Updated : 24 Aug 2022, 08:30 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৫ উইকেটে হারিয়েছে শিল্পা শেঠীর দল রাজস্থান রয়্যালসকে। জয়পুরের স্বরাজ মানসিং স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান করে ১৩০ রান, ৬ উইকেটে। জয়ের লক্ষ্য ১৩১ রান টপকে ১৩২ রানে পৌঁছে যায় ব্যাঙ্গালোর ৫ উইকেটে, ২৬ বল হাতে রেখেই। রাজস্থানের প্রথম ও মধ্যম সারির ব্যাটসম্যানদের কেউ কোনো সুবিধা করতে পারেননি। কেবল শেন ওয়াটসন ছাড়া। তিনি ২২ রান করেন ২৫ বলে। এছাড়া ইনিংসের শেষের দিকে অভিষেক রাউত ২০ বলে ৩২ ও অ্যাডাম ভোগস ২৭ বলে ২৮ রান করলে লড়াই করার মতো পুঁজি পায় রাজস্থান। অপরাজিত ছিলেন দু'জনই। পঙ্কজ সিং ২ উইকেট নেন ২৭ রানে। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে কেভিন পিটারসেনের ২৯ বলে ৬২ রানের ওপর ভর করে সহজেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। পিটারসেন তার ইনিংসটি সাজান ১০টি চার ও দু'টি ছক্কা দিয়ে। এছাড়া রবিন উথাপা করেন ২৬ রান, ২১ বলে। সিদ্ধার্থ ত্রিবেদী ২ উইকেট নেন ৩২ রানে। ম্যাচ সেরা হন ব্যাঙ্গালোরের কেভিন পিটারসেন। ব্যাঙ্গালোর ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। রাজস্থান আছে চার নম্বরে, পয়েন্ট ১২। ১৮ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষ স্থান ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬০০ ঘ.