কলকাতা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে শনিবারের খেলায় মাঠে নাও নামতে পারেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। দিল্লি ডেয়ারডেভিলসে সঙ্গে খেলার সময় গোড়ালিতে চোট পান তিনি।
বার্তা সংস্থা পিটিআই জানায়, গাঙ্গুলীর এমআরআই স্ক্যান করা হয়েছে বৃহস্পতিবার। তবে এখনো রিপোর্ট পাওয়া যায়নি। ডেয়ারডেভিলসের পক্ষে বিজয়ের নায়ক ছিলেন গাঙ্গুলী। এর পুরস্কারও পান তিনি, ম্যাচ সেরা হয়ে।
নাইট রাইডার্স বৃহস্পতিবারই ব্যাঙ্গালোরের উদ্দেশে কলকাতা ত্যাগ করে। কিন্তু প্রচণ্ড ব্যাথার কারণে দলের সঙ্গে যাননি গাঙ্গুলী। এজন্য অনেকেই ধারণা করছেন অন্তত শনিবার দর্শক হয়ে যেতে পারেন তিনি।
গাঙ্গুলীর চোট নিয়ে দলের প্রধান নির্বাহী কর্মকর্তা জয় ভট্টাচার্য মুখ খুলতে অস্বীকার করেন। তবে বলেন, শুক্রবার তিনি (গাঙ্গুলী) ব্যাঙ্গালোর যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০৬ ঘ.
bdnews24