ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে এপ্রিলের ১১ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি- টোয়েন্টি টুর্নামেন্ট। দেশের ৬টি বিভাগীয় জেলাকে নিয়ে আয়োজিত প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ডেসটিনি গ্র"প।
বুধবার রাজধানীর হোটেল শেরাটনে এক অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দলগুলোর নাম ও লোগো উন্মোচন, দলগঠন এবং টুর্নামেন্টের ফিক্সচার প্রকাশ করা হয়।
টুর্নামেন্টে অংশ নেয়া বিভাগীয় ছয়টি দল হলো- বরিশাল ব্লেজার্স, সাইক্লোনস অব চট্টগ্রাম, ঢাকা ডিনামাইটস, কিংস অব খুলনা, রাজশাহী রেঞ্জার্স ও সুলতানস অব সিলেট।
১১ এপ্রিল উদ্বোধনী দিনে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী রেঞ্জার্সের বিপক্ষে খেলবে চট্টগ্রাম সাইক্লোনস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত আইকন ক্রিকেটার ও প্লেয়ার পুলে অন্তর্ভুক্ত ক্রিকেটারদের সমন্বয়ে টুর্নামেন্টের প্রতিটি দল গঠন করা হয়। দলের খেলোয়াড়রা হলেন-
বরিশাল ব্লেজার্স: শাহরিয়ার নাফিস (আইকন প্লেয়ার), রকিবুল হাসান, মোহাম্মদ নাজিম উদ্দিন, জিয়াউর রহমান জনি, সাব্বির আহমেদ রোমান, রনি তালুকদার, সৈয়দ রাসেল, শুভাশীষ রায়, আরাফাত সানি, শাকের আহমেদ, সগীর হোসেন পাভেল, মাহমুদুল হাসান, রবিউল ইসলাম শিবলু ও মনির হোসেন খান।
সাইক্লোনস অব চট্টগ্রাম: তামিম ইকবাল (আইকন প্লেয়ার), আফতাব আহমেদ, রুবেল হোসেন, ফয়সাল হোসেন ডিকেন্স, নাসির হোসেন, উত্তম সরকার, এনামুল হক জুনিয়র, সাকলায়েন সজিব, মার্শাল আইয়ুব, কাজী কামরুল ইসলাম, নাফিস ইকবাল, শরীফউল্লাহ, তালহা জুবায়ের ও তানভির হায়দার খান।
ঢাকা ডিনামাইটস: মোহাম্মদ আশরাফুল (আইকন প্লেয়ার), মাহমুদউল্লাহ রিয়াদ, জহিরুল ইসলাম অমি, মাহবুবুল আলম রবিন, শামসুর রহমান, মোহাম্মদ রফিক, নূর হোসেন মুন্না, তাপস বৈশ্য, ইমন আহমেদ, আবুল হাসান রাজু, নাবিল সামাদ চৌধুরি, মোহাম্মদ শাহজাদা, মেহরাব হোসেন জুনিয়র ও রুমান আহমেদ।
কিংস অব খুলনা: সাকিব আল হাসান (আইকন প্লেয়ার), আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, ডলার মাহমুদ, মো. মিথুন, ইমতিয়াজ হোসেন, আলাউদ্দিন বাবু, তুষার ইমরান, ফরহাদ হোসেন, মো. শরীফ, ইলিয়াস সানি, নুরুল হোসেন সোহান, তারেক আজিজ ও নিজামুদ্দিন রিপন।
রাজশাহী রেঞ্জার্স: নাঈম ইসলাম (আইকন প্লেয়ার), জুনায়েদ সিদ্দিকী, সাইফুল ইসলাম সুহাস, সোহরাওয়ার্দী শুভ, সানজামুল ইসলাম, শুভাগত হোম, নাদিফ চৌধুরি, মুক্তার আলি, খালেদ মাসুদ, ইজাজ আহমেদ, দেলোয়ার হোসেন, আনিসুর রহমান সঞ্চয়, তাপস ঘোষ ও হান্নান সরকার।
সুলতানস অব সিলেট: অলক কাপালি (আইকন প্লেয়ার), ফরহাদ রেজা, নাজমুল হোসেন, মোশাররফ হোসেন রুবেল, মাশরাফি বিন মোর্তাজা, নাজমুল হোসেন মিলন, আরিফুল হক, জুবায়ের আহমেদ, নাজমুস সাদাত, ধীমান ঘোষ, অমিত মজুমদার, ফরিদ উদ্দিন মাসুদ, গাজী সালাউদ্দিন ও রাজিন সালেহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১২৫ ঘ.
bdnews24