ইসলামাবাদ, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের পাশে এসে দাঁড়িয়েছে সে দেশের সরকার। সোমবার জানিয়েছে, তাকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।
পাকিস্তান সরকার বলেছে, শোয়েব মালিকের বিরুদ্ধে ভারতীয় মহিলা আয়শা সিদ্দিকীর থানায় দায়ের করা অভিযোগের ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
শোয়েব মালিক বর্তমানে হায়দ্রাবাদে রয়েছেন। শোয়েবের বিরুদ্ধে এফআইআর দায়েরের পর তার পাসপোর্টও জব্দ করা হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আব্দুল বাসিত সাংবাদিকদের বলেন, নয়া দিল্লির পাকিস্তান হাই-কমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। জানতে চেয়েছে হায়দ্রাবাদে শোয়েব মালিকের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এ আনা অভিযোগ সম্পর্কে।
বাসিত জানান, বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত পাকিস্তান কর্তৃপক্ষ অপেক্ষা করবে। তবে ভারত সরকার এ ব্যাপারে এখনো কোনো কিছু জানায়নি।
"আমরা শোয়েব মালিককে প্রয়োজনীয় সহযোগিতা দেবো। তার স্বার্থ রক্ষায় আমরা এগিয়ে যাবো,"সাফ জানিয়ে দেন তিনি।
শোয়েব মালিক ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে ১৫ এপ্রিল বিয়ে করতে যাচ্ছেন বলে স
bdnews24