২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

আন্তঃজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে রোববারের ম্যচে জয় পেয়েছে ময়মনসিংহ , নারায়ণগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়া, নীলফামারী, রাজশাহী ও ঝিনাইদহ জেলা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 04:10 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে রোববারের ম্যচে জয় পেয়েছে ময়মনসিংহ , নারায়ণগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়া, নীলফামারী, রাজশাহী ও ঝিনাইদহ জেলা দল। ময়মনসিংহ ৯ উইকেটে নেত্রকোনাকে, নারায়ণগঞ্জ ১৯৫ রানে মুন্সিগঞ্জকে, ব্রাক্ষ্মণবাড়িয়া ১৯১ রানে লক্ষ্মিপুরকে, নীলফামারী ৩৯ রানে ঠাকুরগাঁওকে, রাজশাহী সাত উইকেটে নাটোরকে ও ঝিনাইদহ আট উইকেটে হারায় চুয়াডাঙ্গা জেলাকে। জামালপুর মাঠে আগে ব্যাট করে নেত্রকোনা ১০৭ রানে সবকটি উইকেট হারায়, ৪৫.৩ ওভারে। জবাবে এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে ময়মনসিংহ ৩৭.২ ওভার হাতে রেখে। ফরিদপুরে নারায়ণগঞ্জ ৪৯.৫ বলে ২৭৭ রান তোলে। জবাবে ৮২ রানেই গুটিয়ে যায় মুন্সিগঞ্জ। কুমিল্লাতে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৪৫ রান করে ব্রাক্ষ্মণবাড়িয়া। ৯৪ রানেই অল আউট হয়ে যায় লক্ষ্মিপুর। রংপুরে প্রথমে ব্যাট করে আট উইকেট ২৪৭ রান তোলে নীলফামারি। জবাবে নির্ধারিত ৫০ ওভার শেষে ২০৮ রানেই থেমে যায় ঠাকুরগাঁর ইনিংস। পাবনাতে নাটোরের ১৬১ রানের জবাবে ২৩ ওভার হাতে রেখেই তিন উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। কুষ্টিয়াতে চুয়াডাঙ্গার ১৯০ রান তাড়া করতে নেমে ৩৩ ওভারে ৮ উইকেটেই জয় নিশ্চিত হয় ঝিনাইদহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১৫৫ ঘ.