ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম আন্তঃজেলা ক্রিকেটে শনিবার জয় পেয়েছে টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নীলফামারি, নাটোর,বরিশাল ও ঝিনাইদহ জেলা।
টাঙ্গাইল ১১০ রানে কিশোরগঞ্জকে, নারায়ণগঞ্জ আট উইকেটে গোপালগঞ্জকে, কুমিল্লা ছয় উইকেটে চট্টগ্রামকে, নীলফামারি ১৯১ রানে পঞ্চগড়কে, নাটোর ২৩ রানে নওগাঁকে, বরিশাল ৬১ রানে ভোলাকে ও ঝিনাইদহ ৪৩ রানে হারায় বাগেরহাট জেলা দলকে।
জামালপুরে টাঙ্গাইলের ২৫৭ রানের জবাবে ব্যাট করে ১৪৭ রানেই গুটিয়ে যায় কিশোরগঞ্জ জেলা।
ফরিদপুরে গোপালগঞ্জের ১৪৩ রানকে দুই উইকেটেই টপকে যায় নারায়ণগঞ্জ।
কুমিল্লাতে চট্টগ্রামের ১৯০ রানের জবাবে ছয় উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিক জেলা।
রংপুরে নীলফামারির করা ৩৩৭ রানের জবাবে ১৪৬ রানেই সবকটি উইকেট হারিয়ে ফেলে পঞ্চগড়।
পাবনাতে নাটোরের ২৭৪ রানের জবাবে ২৫১ রানেই থেমে যায় নওগাঁর ইনিংস।
পিরোজপুরে বরিশালের ২৪৪ রানের জবাবে ভোলা ১৮৩ রানেই দশ উইকেট হারায়।
কুষ্টিয়াতে ঝিনাইদহের ২১৩ রানকে সামনে রেখে ব্যাট করা বাগেরহাটের ইনিংস ১৭০ রানেই গুটিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২২৩০ ঘ.
bdnews24