২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনাল শুক্রবার

স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও অংকুর স্কুল অ্যান্ড কলেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 03:02 PM

Updated : 24 Aug 2022, 08:04 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও অংকুর স্কুল অ্যান্ড কলেজ। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একদিনের ফাইনাল ম্যাচটি সকাল ৯ টায় শুরু হবে। প্রতিযোগিতার সেমিফাইনালে বুধবার বিকেএসপি ১৬৭ রানে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে এবং অন্য সেফিফাইনালে অংকুর স্কুল অ্যান্ড কলেজ ৭১ রানে চট্টগ্রাম বিভাগের অরুণ চন্দ্র উচ্চ বিদ্যলয়কে হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৫৫ ঘ.