২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি- টোয়েন্টি বিশ্বকাপে আশরাফুল ও মর্তুজা

মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মর্তুজাকে দলে রেখেই মঙ্গলবার ১৫ সদস্যের টি- টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 01:46 PM

Updated : 24 Aug 2022, 08:00 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মর্তুজাকে দলে রেখেই মঙ্গলবার ১৫ সদস্যের টি- টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া দলে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান জহিরুল ইসলাম ও অল-রাউন্ডার মো. সোহরাওয়ার্দী। ঘরোয়া প্রথম শ্রেণী ক্রিকেটে মৌসুমের সর্বোচ্চ রান সংগ্রহকারী জহিরুলের অভিষেক হয় ইংল্যান্ড ও বাংলাদেশের সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে অভিষেক সোহরাওয়ার্দীর। আশরাফুলকে দলে নেওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক রফিকুল আলম বলেন,''আশরাফুল সম্ভাবনাময় ম্যাচ জয়ী ক্রিকেটার। সে নিজেকে ফর্মে ফিরে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আশা করছি তার ব্যাটে রান আসবে।'' অন্যদিকে মাশরাফি সম্পর্কে তিনি বলেন,''ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে থাকা মর্তুজা পুরো ছন্দেই রয়েছেন বলে আমরা জেনেছি। সে (মাশরাফি) নিশ্চিতভাবেই আমাদের পেস আক্রমণের শক্তি বাড়াবে। শেষ দিকে তার ব্যাটিংও যথেষ্ট কাজে দেবে।'' দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, মাহমুদুল্লাহ, নাঈম ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, সৈয়দ রাসেল, মো. সোহরাওয়ার্দী ও জহিরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯২৫ ঘ.