ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তঃজেলা স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বের উদ্বোধনী দিনে ঢাকা জেলা, ফরিদপুর, কুমিল্লা, রংপুর, পাবনা, বরিশাল, সিলেট ও কুষ্টিয়া জিতেছে।
ঢাকা জেলা সাত উইকেটে শেরপুরকে, ফরিদপুর জেলা তিন উইকেটে মানিকগঞ্জকে, কুমিল্লা জেলা ১৫৯ রানে রাঙ্গামাটিকে, রংপুর আট উইকেটে কুড়িগ্রামকে, পাবনা আট উইকেটে জয়পুরহাটকে, বরিশাল আট উইকেটে পটুয়াখালীকে, সিলেট দুই উইকেটে মৌলভীবাজারকে ও কুষ্টিয়া ৩৩ রানে মেহেরপুরকে হারায়।
খেলাগুলো হয় জামালপুর, ফরিদপুর, কুমিল্লা, রংপুর, পাবনা, পিরোজপুর, হবিগঞ্জ ও কুষ্টিয়ায়।
প্রথম পর্বে খেলা হচ্ছে নক-আউট পদ্ধতিতে। প্রথম পর্ব থেকে আটটি দল দ্বিতীয় পর্বে উঠবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৫৬ ঘ.
bdnews24