২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার জয়, পাঞ্জাবের হার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ২৩তম ম্যাচে শনিবার রাতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ৩৯ রানে হারিয়েছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 06:36 AM

Updated : 24 Aug 2022, 07:57 PM

ভারত, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ২৩তম ম্যাচে শনিবার রাতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ৩৯ রানে হারিয়েছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবকে। মোহালির পাঞ্জাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সৌরভ গাঙ্গুলীর দল কলকাতা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৩ রান তোলে, ৫ উইকেট হারিয়ে। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৪৪ রানে পৌঁছে পরাজয় মেনে নেয় পাঞ্জাব। সৌরভ গাঙ্গুলী ৫০ রান করে পাঠানের বলে পিযুষ চাওলার হাতে ধরা পড়েন। খরচ করেন ৪০ বল। মনোজ তিওয়ারি ৪৭ বলে ৭৫ রান করে থাকেন অপরাজিত। ইরফান পাঠান ও শ্রীভাসতা সংগ্রহ করেন ২টি করে উইকেট। পাঞ্জাবের কুমার সাংগাকারা সব চেয়ে বেশি ৩০ রান করেন ২৭ বলে। যুবরাজ সিং ২৪ রান তোলে অজিত আগার্কারের বলে টিওয়ারির হাতে বল তুলে দিয়ে যান সাজঘরে। এছাড়া বিসলা ও পাঠান সংগ্রহ করেন ২২ রান করে। শেন বন্ড ২৪ রান দিয়ে ও আগার্কার ৩২ রান দিয়ে লাভ করেন ২টি করে উইকেট। পয়েন্ট তালিকায় কলকাতা এখন পঞ্চম স্থানে। আর পাঞ্জাব রয়েছে সবার নিচে। ম্যাচ সেরা নির্বাচিত হন মনোজ তিওয়ারি (কলকাতা)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১১৫৫ ঘ.