২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপির কাছে হার বিসিবির

বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গেম ডেভেলপমেন্ট একাদশ ২ উইকেটে হেরেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 01:01 PM

Updated : 24 Aug 2022, 07:55 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গেম ডেভেলপমেন্ট একাদশ ২ উইকেটে হেরেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কাছে। বিসিবির বেঁধে দেয়া ২১৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় বিকেএসপি দু'বল হাতে রেখে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিসিবি গেম ডেভেলপমেন্ট একাদশ। ইফতেখার নাজিফ আহমেদের ৪৩, নুরুল হাসানের ৩৬ ও তৈয়বুর রহমানের ২৭ রানের সুবাদে নির্ধারিত ৪৫ ওভারে সাত উইকেটে ২১৭ রান তোলে বিসিবি একাদশ। আসিফ দুই উইকেট নেন, ৩৭ রানে। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে আনামুল হকের শতকে আট উইকেটে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় বিকেএসপি। আনামুল তার ১০৩ রানের ইনিংসটি সাজান ৯টি চার ও এক ছক্কা দিয়ে। এছাড়া জাকারিয়া মাসুদ ৩২ বল খেলে চারটি চার ও এক ছক্কার সাহায্যে করেন ৩৪। শাকের আহমেদ তিন উইকেট নেন ২৯ রানে। মোবাশ্বের খান দু'টি উইকেট নেন, ৪২ রানে। ম্যাচ সেরা হন বিকেএসপির আনামুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৮৪৭ ঘ.