২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরে বাংলাদেশে ক্রিকেটের উন্নতি হয়েছে

গত দুই বছরে বাংলাদেশে ক্রিকেটের যথেষ্ট উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট ডেভিড মরগান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 04:12 PM

Updated : 24 Aug 2022, 07:47 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দুই বছরে বাংলাদেশে ক্রিকেটের যথেষ্ট উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট ডেভিড মরগান। ডেভিডের নেতৃত্বে সংস্থার সাত সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের আরো উন্নয়নে আইসিসি প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও জানান তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ একথা জানান। এ প্রসঙ্গে মরগান দেশে ক্রিকেটের উন্নয়নে গত আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন ব্যবস্থার কথা উল্লে