২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শচীন ঝড়ে উড়ে গেলো কলকাতা

শচীন টেন্ডুলকারের ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 05:08 AM

Updated : 24 Aug 2022, 07:49 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শচীন টেন্ডুলকারের ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। চার খেলায় ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন তারা। অন্যদিকে পাঁচ খেলায় ৪ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে এখন পঞ্চম স্থানে রয়েছে সৌরভ গাঙ্গুলির দল। সোমবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ১৫৫ রান তোলে কলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিস গেইল। ৬০ বলে সাতটি চার এবং ২ ছক্কার মার রয়েছে তার ইনিংসে। এছাড়া সৌরভ গাঙ্গুলি ও ওয়াইজ শাহ করেন ৩১ রান। মুম্বাইয়ের পক্ষে দুটি উইকেট নেন জহির খান। জবাবে শচীনের ৪৮ বলে ৭১ রানের ইনিংস ১৮ ওভার ৩ বলেই জয় এনে দেয় মুম্বাইকে। শচীনের হার না মানা এ ইনিংসে ১০টি চারের মার রয়েছে। ২১ বলে ২৩ রান করে ধাওয়ান এবং ১১ বলে ২১ রান করে সতীশ এ জয়ে ভূমিকা রাখেন। মুম্বাই জিতেছে সাত উইকেটে। যে তিনটি উইকেট পড়েছে তার দুটিই নিয়েছেন ইশান্ত শর্মা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১০৪৫ ঘ.