২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে হাবিবুল বাশার

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সফলতম অধিনায়ক হাবিবুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 04:48 PM

Updated : 24 Aug 2022, 07:45 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সফলতম অধিনায়ক হাবিবুল বাশার। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে আগামী ২৬ মার্চ থেকে শারজায় শুরু হওয়া পোর্ট সিটি লিগ (পিসিএল) টুর্নামেন্টে ক্রিকেটার হিসেবে শেষবারের মতো কোনো প্রতিযোগিতায় মাঠে নামবেন হাবিবুল। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে ১১১টি ওয়ানডে ও ৫০টি টেস্ট ম্যাচ খেলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস