২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী আইপিএল-এ নতুন দু'টি দল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর আগামী টুর্নামেন্টে পুনা ও কচি নামের নতুন দু'টি দল অংশ নিতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 02:56 PM

Updated : 24 Aug 2022, 07:46 PM

ভারত, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর আগামী টুর্নামেন্টে পুনা ও কচি নামের নতুন দু'টি দল অংশ নিতে যাচ্ছে। পুনাকে ৩৭ কোটি ডলারে কিনে নিয়েছে সাহারা অ্যাডভেঞ্চার স্পোর্টস গ্র"প। কচিকে কিনেছে রেনডেজভস স্পোর্টস ওয়ার্ল্ড লিমিটেড, ৩৩ কোটি ৩০ লাখ ডলারে। নতুন দল দু'টি খেলা শুরু করবে ২০১১ সালের আইপিএল-এ। ফলে আগামী আইপিএল-এ দলের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০টিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৩০ ঘ.