২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম জয় রাজস্থান রয়্যালসের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ শনিবার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে ৩৪ রানে হারিয়ে খেলায় প্রথম জয় পেয়েছে শিল্পা শেঠির দল রাজস্থান রয়্যালস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 02:58 PM

Updated : 24 Aug 2022, 07:42 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ শনিবার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে ৩৪ রানে হারিয়ে খেলায় প্রথম জয় পেয়েছে শিল্পা শেঠির দল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস ১৬৮ রান করে, সাত উইকেটে। জেতার জন্য ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৩৪ রানেই থেমে যায় সৌরভ গাঙ্গুলীরা। আহামেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের। প্রথম ওভারের প্রথম বলেই অশোক দিন্দার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল ল্যাম্ব। কিন্তু পরে অন্যান্য ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে বড় স্কোর গড়ে রাজস্থান। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৫ রান করেন অভিষেক ঝুনঝুনওয়ালা। এছাড়া ভোগস করেন অপরাজিত ৩৭। অশোক, ইশান্ত শর্মা ও শেন বন্ড দুটি করে উইকেট নেন। জেতার লক্ষ্য তাড়া করতে নেমে দলের ১৮ রানের মাথায় ইউসুফ পাঠানের বলে সরাসরি বল্ড হন নাইট রাইডার্সের উদ্বোধনী ব্যাটসম্যান মনোজ তিওয়ারি (১১)। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ব্র্যাড হজের সঙ্গে জুটি বাঁধেন পুজারা। ব্যক্তিগত ২৯ রানে পুজারা ত্রিবেদীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান হজ ৩৬ ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ৩৩ রানে ফিরে গেলে কলকাতার জয়ের স্বপ্ন ঢাকা পড়ে মেঘের আড়ালে। ফলে ৫ উইকেট হাতে রেখেও হার মানতে হয় কলকাতাকে। ইউসুফ পাঠান নেন দুটি উইকেট। এছাড়া মুনাফ প্যাটেল ও ত্রিবেদী নেন একটি করে উইকেট। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন অভিষেক ঝুনঝুনওয়ালা। চার ম্যাচে নাইট রাইডার্সের পয়েন্ট ৪। সমান ম্যাচে রাজস্থানের সংগ্রহ ২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০৪৭ ঘ.