২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে

ভারত, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে একদিনের ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে মে মাসে। খেলা হবে জিম্বাবুয়েতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 01:01 PM

Updated : 26 Apr 2022, 12:55 AM

হারারে, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে একদিনের ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে মে মাসে। খেলা হবে জিম্বাবুয়েতে। প্রতিযোগিতা শুরু হবে ২৮ মে। শেষ হবে ৯ জুন। এতে প্রতিটি দল একে অন্যের সঙ্গে দু'টি করে ম্যাচ খেলবে। ফাইনাল হবে হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। এছাড়া ভারত একই মাঠে জিম্বাবুয়ের সঙ্গে ১২ ও ১৩ জুন দু'টি ২০ ওভারের ম্যাচ খেলবে। ভারত সর্বশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ২০০৫ সালে। সে সময় তারা জিম্বাবুয়ের বিপক্ষে দ'ুটি টেস্ট খেলে। এছাড়া খেলে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট। প্রতিযোগিতার অপর দলটি ছিল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা সর্বশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ২০০৮ সালের নভেম্বরে। সিরিজের সব খেলাতেই জিতেছিল শ্রীলঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/