চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হার এড়াতে লড়ছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত রান তুলেছে ২৭৭, পাঁচ উইকেটে।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টের শেষ দিনে মঙ্গলবার জুনায়েদের শতকের সুবাদে হার এড়ানোর কাজে কিছুটা সফলতার মুখ দেখেছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে রান তুলেছে ১৮৬।
জুনায়েদ সিদ্দিকী ১০৬ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম। তিনি ৯১ রানে অপরাজিত আছেন।
আক্ষরিক অর্থেই জেতার জন্য ৫১৩ রানের অসম্ভব একটি লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ। এর আগে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সবচেয়ে বেশি রান করেছিল ৪১৩, শ্রীলঙ্কার বিপক্ষে। আর সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০০২-০৩ মৌসুমে। তাই এই খেলা জিতলে সেটি হবে একটি রেকর্ড। তবে জেতার জন্য এখনো বাংলাদেশকে করতে হবে ২৩৬ রান। হাতে উইকেট আছে ৫টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/জিএনএ/টিআর/১২১৫ ঘ.
bdnews24