২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকান চার্জার্সের প্রথম জয়

আইপিএলের পঞ্চম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৩১ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স। দুই ম্যাচে এটি তাদের প্রথম জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 06:39 PM

Updated : 24 Aug 2022, 07:31 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএলের পঞ্চম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৩১ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স। দুই ম্যাচে এটি তাদের প্রথম জয়। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অ্যান্ড্রু সাইমন্ডসের ৫০, হার্শেল গিবসের ৪৫ ও অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের ৩৮ রানের ইনিংস তিনটি ৪ উইকেটে ১৯০ রানের সংগ্রহ এনে দেয় ডেকান চার্জার্সকে। জবাবে ডেকানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫৯ রান তুলতে সমর্থ হয় মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই। সমান ৪২ রান করে আসে ধোনি ও মর্কেলের ব্যাট থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচএস/ সিজি ০০৩০ ঘ.