ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএলের তৃতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে প্রথম জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। শনিবারের দ্বিতীয় ম্যাচে প্রীতি জিনতার দলকে ৫ উইকেটে হারায় দিল্লি।
১৪৩ রানের জয়ের লক্ষ্যে নেমে অধিনায়ক গৌতম গম্ভীরের অর্ধশতকের সুবাদে এক বল বাকি থাকতেই জয় তুলে নেয় ডেয়ারডেভিলসরা, ৫ উইকেটে।
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব একাদশের ১৪২ রানকে ধাওয়া করতে গিয়ে শুরুতেই হোঁচট খায় দিল্লি। দলীয় ১০ রানেই বীরেন্দ্র শেবাগ (৮) ও তিলকারতে
bdnews24